ফটোকপি মেশিন কিনতে চাইছেন? কিন্তু ভয় ঠকে যাবেন না তো?

আপনার অফিস বা ব্যবসার জন্য একটি ফটোকপি মেশিন কেনার কথা ভাবছেন? কিন্তু কোন ব্র্যান্ড বা কোন মডেলটি নেওয়া উচিত, সেটা বুঝে উঠতে পারছেন না? আবার মনে মনে একটা ভয় কাজ করছে—"মেশিন কিনে যদি ঠকে যাই!"

আপনার এই চিন্তা একেবারে অমূলক নয়। আজকাল ফটোকপি মেশিনের বাজারে প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই ঠকেছেন। চলুন জেনে নেই, কীভাবে এই প্রতারণা হয় এবং আপনি কীভাবে তা থেকে নিজেকে বাঁচাতে পারেন।


প্রথমেই যা হয়: দামে প্রতারণা

বেশিরভাগ ক্রেতাই আগে দাম দেখেন। কোথাও কম দাম দেখলেই মনে করেন, “এখান থেকেই নেব।” কিন্তু আপনি জানেন কি, এই কম দাম দেওয়ার প্রতিযোগিতায় অনেক অসাধু বিক্রেতা আপনাকে “সস্তা” পণ্য দিয়ে প্রতারণা করছে? তারা কী করছে জানেন?

  • নতুন মেশিনের অরিজিনাল ডেভলপার খুলে দুই নাম্বার ডেভলপার দিয়ে দিচ্ছে

  • অরিজিনাল ড্রাম ইউনিট বা ডেভলপার ইউনিট খুলে ভেতরে চায়না কপি পার্টস বসাচ্ছে

  • অরিজিনাল টোনার বলেই নকল টোনার দিচ্ছে

  • অনেকে সার্ভিস ও ফুল পার্টস ওয়ারেন্টি দেবে বলে আশ্বাস দেয়, পরে আর ফোনই ধরে না

  • অনেকে মেশিনের ছোট সমস্যার কারনে পার্টসের চেঞ্জের নামে অতিরিক্ত টাকা নিয়ে নেয়, অথচ আপনার মেশিনের পার্টস ঠিকই ছিল।

  • আবার যখন আপনার মেশিনে ৫০-৬০ হাজার কপি হবার পর ছোট একটা সমস্যা দেয় তারা আপনাদের কে বলে ৭ বা ৮ হাজার টাকা লাগবে। তারা এটা বলে যে এত টাকা দিলে মেশিন ঠিক হবে এছাড়া ঠিক হবে না।

এসব প্রতারণা আপনাদের থেকেই আমরা প্রতিদিন শুনি। কেউ বলছে, “আমি অমুক জায়গা থেকে মেশিন কিনেছি, এখন সার্ভিস পাচ্ছি না।” কেউ বলছে, “অরিজিনাল টোনার দিলো না, এখন কপি ঝাপসা আসছে।”

✅ আপনি কিভাবে নিশ্চিত হবেন যে ফটোকপি মেশিন কিনে প্রতারিত হচ্ছেন না?


🔍 ১. অস্বাভাবিক কম প্রাইস দেখলে সাবধান!

আপনি যেহেতু শুরুতেই দাম যাছাই করবেন, তখন দেখে নিন একজন থেকে অন্য জনের প্রাইজ কত ব্যবধান —অস্বাভাবিকভাবে কম দাম মানেই কিছু একটা গড়বড় আছে। কারণ একটি অরিজিনাল নতুন মেশিনের একটি নির্ধারিত বাজারমূল্য থাকে। যদি কেউ অনেক কম দামে সেটি দিতে চায়, তাহলে হয়ত:

  • মেশিনে অরিজিনাল পার্টস নেই

  • টোনার, ড্রাম বা ডেভলপার নকল

  • ইনস্টল করা মেশিন নতুন বলে চালানো হচ্ছে।

  • অথবা পরে আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে টাকা হাতিয়ে দিবে।

🔍 ২. মেশিন দেখতে গেলে কী কী খেয়াল রাখবেন?

আপনি যখন সরাসরি মেশিন দেখতে যাবেন, তখন নিচের বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করুন:

✅ ইনটেক মেশিন কিনা যাচাই করুন:

  • প্রথমে মেশিনের উপরে যে কসটেপ থাকে তা দেখুন কাটা আছে কিনা বা ডাবল টেপ দেওয়া কিনা। যদি সিঙ্গেল টেপ হয় তাহলে এটা ইনটেক মেশিন। (কখনো কখনো পোর্টে  মেশিন খুলে চেক করে সে ক্ষেত্রে ডাবল টেপ থাকতে পারে)
  • মেশিনটি কার্টুন থেকে বের করলে মেশিনের উপরে যে পলি থাকে সে টার দিকে ভালো ভাবে লক্ষ করুন। দেখতে নতুন নাকি পুরাতন।

  • মেশিনে যে টেপ গুলো লাগানো থাকে যেগুল দেখুন। টেপ গুলো সমান লাগানো থাকবে। 


🔍 ৩. ইন্সটল মেশিন কিনে বসছেন না তো?

অনেকে মেশিন একবার চালু করে ইন্সটল করে তারপর সেটা আবার প্যাক করে আপনাকে বলে "নতুন ইনটেক মেশিন"। এটা মারাত্মক প্রতারণা।

মনে রাখবেন:
👉 একটি ফটোকপি মেশিন একবার ইন্সটল হলে সেটিকে দ্বিতীয়বার ইনস্টল করা যায় না
👉 তাই ইনস্টল করা মেশিন নতুন বলে দিলে সেটা মোটেই গ্রহণযোগ্য নয়
👉 ইনটেক মেশিনে প্রথম বারের মতো সফটওয়্যার সেটআপ হয় — এটা আপনি নিজেই চেক করতে পারেন একজন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে


🔍 ৪. যাচাই না করে কিনলে ঠকবেনই

এখনকার দিনে ঠকে যাওয়ার ঝুঁকি খুব বেশি। তাই কিনতে যাওয়ার আগে এসব বিষয় নিজে যাচাই করুন বা একজন অভিজ্ঞ লোককে সাথে নিন। বিশ্বাস করেই শুধু কেনা উচিত নয়—বিশ্বাস + যাচাই = সঠিক সিদ্ধান্ত।


Flow Tech দিচ্ছে প্রতারণামুক্ত নিশ্চয়তা

আমরা Flow Tech-এ বিশ্বাস করি স্বচ্ছতা, সেবা ও আস্থার। তাই আমাদের প্রতিটি ফটোকপি মেশিনের সঙ্গে থাকছে:

  • ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি

  • ৭০,০০০ কপি পর্যন্ত পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

  • অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিম দ্বারা সার্ভিস

  • অরিজিনাল টোনার, ড্রাম ও ডেভলপার নিশ্চিত


শেষ কথা

আপনার ফটোকপি মেশিন যেন দীর্ঘদিন ভালোভাবে কাজ করে, আর আপনি ঠকে না যান—এই দায়িত্ব আমরা নিতে প্রস্তুত। শুধু দাম দেখে নয়, সঠিক জায়গা থেকে নিশ্চিন্তে মেশিন কিনুন। মনে রাখবেন, একবার ভুল করলে পুরো টাকাটাই নষ্ট হয়ে যেতে পারে

ফটোকপি মেশিন কিনতে চাইলে প্রথমে কথা বলুন Flow Tech-এর সাথে।


যোগাযোগ করুন:
Flow Tech
মোবাইল: 01611-482988
ঠিকানা: ইব্রাহিম চেম্বার (গ্রাউন্ড ফ্লোর), ৯৫ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০